রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নড়াইলের পানচাষী কার্তিকের স্বপ্ন পুড়ে ছাই 

শরিফুজ্জামান নড়াইলঃ
  • আপলোডের সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

 

নড়াইল সদর উপজেলায় এক কৃষকের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন ৪০ শতাংশ জমির পানের বরজ আগুনে পুড়ে গেছে।
শুক্রবার (২৬ এপ্রিল) ভোরে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়া বাদুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। কৃষকের অভিযোগ পরিকল্পিতভাবে তার পানের বরজে আগুন লাগানো হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক কার্তিক কুমার সদর উপজেলার বুড়া বাদুড়িয়া গ্রামের মৃত রামপদ করের ছেলে।
স্থানীয়রা জানান, কৃষক কার্তিক কুমার দীর্ঘদিন ধরে ৪০ শতাংশ জমিতে পানের চাষ করে আসছিলেন। বরজের পান বিক্রি করেই চলতো তার সংসার। শুক্রবার ভোরে পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা তার পানের বরজে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় কৃষকের প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কৃষক কার্তিক কুমার বলেন, ‘শুক্রবার সকালে বরজে পান ভাঙতে গিয়ে দেখি কে বা কারা আমার পানের বরজে আগুন লাগিয়ে দিয়েছে। আমি পুরো নিঃস্ব হয়ে গেছি। বরজের পান বিক্রি করেই চলতো আমার সংসার। এর আগেও আমার এই পানের বরজ থেকে পান চুরি হয়ে যেত। আমি এখন কিভাবে সংসার চালাব। আমি এ ঘটনার বিচার চাই।’
কার্তিকের ছোট ভাই মিন্টু কর বলেন, ‘গত বছরের ২৬ অক্টোবরে আমার বাড়ি থেকে পাঁচটি গরু চুরি হয়ে গেছে। আজ আমার দাদার পানের বরজে আগুন লাগিয়ে দিয়েছে। আমরা এখন পুরো নিঃস্ব হয়ে গেছি।’
এ ব্যাপারে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম পলাশ বলেন, ‘আমার এলাকায় কৃষক কার্তিকের পানের বরজে কে বা কারা আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। ঘটনা শোনার পর সকালে জায়গাটা পরিদর্শন করেছি। কার্তিক ওই জমিতে বরজ করেই তার সংসার চালাত। ঘটনাটি দুঃখজনক। এই কাজটা যেই করে থাকুক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুল ইসলার বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা পানের বরজে আগুন লাগিয়ে দিয়েছে। আমিসহ বিট অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..