শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
রংপুরে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড ভোলায় স্থানীয় কৃষকের পণ্য নিয়ে কৃষক বাজারের আয়োজন বাঞ্ছারামপুর পল্লী বিদ্যুৎ অফিসে অনিয়মের অভিযোগ, টাকা নেওয়ার ঘটনায় বিতর্ক গোয়ালন্দ ঘাট থানায় নতুন ওসি শফিকুল ইসলাম গোয়ালন্দে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী, পুরস্কার বিতরণ নরসিংদীতে মার্চ ২০২৬ মাসের শ্রেষ্ঠ ডিআইও নির্বাচিত এসআই মোঃ ইমাম হোসেন সোনাইমুড়ীতে পেশাজীবীদের তেলসংগ্রহে ভোগান্তি, লাইনে টিনেজারদের ভিড় বেশি ঢামেকে ঢাবি শিক্ষার্থী-চিকিৎসক সংঘর্ষ, জরুরি বিভাগ বন্ধ লোহাগড়ায় ৭ মাস পর কবর থেকে লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড় আসন্ন এসএসসি পরীক্ষাকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুরে “সহায়ক অগ্রগতি উন্নয়ন” পরীক্ষা অনুষ্ঠিত

বাগেরহাটে গভীর রাতে আগুনে লেগে ৬টি দোকান পুড়ে ছাই।,

আবু বকার সিদ্দীক হিরা।
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
বাগেরহাট সদর উপজেলার সিএন্ডবি বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।সোমবার আনুমানিক রাত সাড়ে তিনটার দিকে সিএন্ডবি বাজারের ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের ভাষ্যমতে, প্রায় অর্ধ-কোটি টাকার মালামাল পুড়ে গেছে। বাজার পাহারাদার কমিটির কমান্ডার আলামিন জানান, আব্দুর রহমানের জুতার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দোকানে টিনের ছাউনি থাকাই আগুন চারদিকে ছড়িয়ে পড়েছে এবং আশেপাশের দোকানগুলো পুড়ে গেছে।
স্থানীয় খান জাহিদ বলেন, গভীর রাতে আগুন লেগে ছয়টি দোকান পুড়ে গেছে।  ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে দীর্ঘ চেষ্টার ফলে আগুন নিভাতে সক্ষম হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষতি কোন অংশে কম হয়নি। দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক মুসা সরদার বলেন, আগুন লেগে আমাদের ৬-৭ টি দোকান একেবারে পুড়ে শেষ হয়ে গেছে। আমাদের যে ক্ষতি হয়েছে, এ ক্ষতিপুষিয়ে ওঠার মত নয়।
বাগেরহাটের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী বলেন, ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। আগুন লেগে বাজারের ছয়টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। জুতার দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই সময় সিএনবি বাজারের আশেপাশের লোক অনেকে উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..