রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

গুরুদাসপুরে পিস্তল ও গুলিসহ যুবক আটক

রাশিদুল ইসলাম,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

 নাটোরের গুরুদাসপুরে পিস্তল ও গুলিসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ।

রবিবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৪ টার দিকে গুরুদাসপুর উপজেলার কাছিকাটা টোলপ্লাজায় অভিযান পরিচালনা করে  আব্বাস আলী(২২)নামের এক যুবক কে আটক করে পুলিশ।

আটককৃত যুবক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার তারাপুর ঝাটনপাড়া গ্রামের মো.ইউসুফ আলীর ছেলে।

পুলিশসূত্রে জানা গেছে-গোপন সংবাদের ভিত্তিতে গুরুদাসপুর থানার এসআই মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে চেকপোস্ট ডিউটি চলাকালীন সময় চাঁপাইনবাবগঞ্জ হতে ঢাকা গামী ”আচল ট্রাভেলস” রেজি: নং- রাজঃ মেট্রো ব ১১-০১৩৬ যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে মো. আব্বাস আলী এর দেহ তল্লাশি করে তার কাছে থেকে একটি পিস্তল, ০৬ রাউন্ড গুলি ও ০২ টি ম্যাগাজিন উদ্ধারসহ আটক করা হয়।
আব্বাস পিস্তলটি বাইপাইল নিয়ে অজ্ঞাত এক ব্যক্তির নিকট হস্তান্তর করবেন বলে পুলিশের কাছে স্বীকার করে।

এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. উজ্জ্বল হোসেন বলেন আসামীকে থানায় আনা হয়েছে।এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..