রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০ ঢাকা থেকে সৌদিগামী ১০৭ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে সাড়ে ১৬ হাজার যাত্রী রাজবাড়ীতে মসজিদ থেকে বের হতেই গুলি, যুবকের মৃত্যু নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন ভাসানীর আদর্শে দল পুনর্গঠনের অঙ্গীকার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো নারী শ্রমিকের  খোকসায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিজ্ঞ আদালতে প্রেরণ লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩

সিরাজগঞ্জে ৩৩ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

রাজীব হোসেন সিরাজগঞ্জ প্রতিনিধিঃ 
  • আপলোডের সময় : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  “সর্বজনীন মানবাধিকার ঘোষণায় ব্যক্ত অঙ্গীকার অনুযায়ী প্রবীণ ব্যক্তির অধিকার সুরক্ষাঃ প্রজন্ম থেকে দায়বদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে -সিরাজগঞ্জে ৩৩ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও নিবন্ধীত স্বেচ্ছাসেবী সংস্থা সিরাজগঞ্জের আয়োজনে এবং এনডিপি’র প্রবাসী কল্যাণ সমিতির সহযোগিতায় –
রবিবার ১লা অক্টোবর সকালে জেলা প্রশাসক কার্যালয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,  জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী -পরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান।
স্বাগত বক্তব্য রাখেন, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক এস.এম. মনিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, এনডিসি মোঃ রিদওয়ান আহমেদ রাফি, সহকারী কমিশনার ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন, এনডিপি এনজিও’র  নির্বাহী পরিচালক মোঃ আলাউদ্দিন খান  ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, শহর সমাজসেবা কার্যালয়ের অফিসার মোঃ আলাউদ্দিন।
আলোচনা সভায়  প্রবীণদের মধ্যে বক্তব্য রাখেন, প্রবীণ  ডাঃ আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সহ  এনডিপি এনজিওর কর্মকর্তা কর্মচারীরা, প্রবীণ কল্যাণ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা অনুষ্ঠান শেষে জেলা সমাজ কার্যালয়  মাঠ প্রাঙ্গণে  খেলাধূলা প্রতিযোগিতা করা হয়।
অনুষ্ঠানে  আলোচক গণ বলেন, প্রবীনদের যথাযথ মর্যাদা বৃদ্ধি করা সহ প্রবীণ ব্যক্তিদের স্বাস্থ্য ও ব্যক্তিগত সুরক্ষা করা, সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা , মানবাধিকার নিশ্চিত করা, ট্রেন , বাস বা গণপরিবহন ভাড়া, অর্ধেক করা, বয়স্ক ভাতা বৃদ্ধি করা সহ নানা ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..