রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে বাংলা একাডেমীর মহাপরিচালক ‘কবি নুরুল হুদার’৭৫ তম জন্মদিন  ও হুদা মেলা ২০২৩ অনুষ্ঠিত

আনাছুল হক- ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার।
  • আপলোডের সময় : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

বাঙালি জাতিসত্তার কবি ও বাংলা একাডেমীর মহাপরিচালক মো: নুরুল হুদার আজ ৭৫ তম জন্মদিন। তিনি কক্সবাজারের স্বনামধন্য বিদ্যাপীঠ ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন কৃতি শিক্ষার্থী। আজ তার জন্মদিন উপলক্ষে অত্র বিদ্যালয়ে হুদা মেলার আয়োজন করা হয়। বর্ণাঢ্য আয়োজন এর মধ্য দিয়ে তাকে স্কুলে বরণ করে নেয়া হয়।

আয়োজনের অংশ হিসেবে ছিলো স্মারক গ্রন্থ প্রকাশ,কবি বরণ, আলোচনা সভা , কেক কর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিদ্যালয়ের মোখতার আহমদ মিলনায়তনে এ অনুষ্ঠানের প্রধান আকর্ষণ কবি নুরুল হুদা । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিন।সভাপতিত্ব করেন আয়োজক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত। আলোচনা পর্বে স্বাগত বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দীন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক একেএম গিয়াস উদ্দিন, স্পেশাল পিপি অ্যাডভোকেট একরামুল হুদা, কবি হুমায়ুন সিদ্দিকী, কবির মনির ইউসুফ শিক্ষক হাবিবুল্লাহ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা।

জন্মদিন উপলক্ষে হুদা মেলা স্মারক ২০২৩ বরণকুলা’র মোড়ক উম্মোচন করা হয়।
শিক্ষার্থীদের উদ্যোগে মেলায় বিভিন্ন পিঠাপুলির স্টল স্থাপন করা হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..