রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

মানুষ রাস্তায় নেমে পড়লে দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। শামসুজ্জামান দুদু।

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩

পুলিশ থানা ছেড়ে এবং প্রশাসন ঘর ছেড়ে পালাবে মানুষ রাস্তায় নেমে পড়লে দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে।বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।মানুষ রাস্তায় নেমে পড়লে দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। শামসুজ্জামান দুদু বলেন, মনে রাখতে হবে, বিপদ ধেয়ে আসছে। আমার ৫০ বছরের রাজনৈতিক জীবনে এত বিপদ দেখিনি। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করলে বর্তমান সরকার ফেঁসে যাবে।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, জেদ ধরে লাভ নেই, আপনার সরকারের সময় শেষের দিকে। যাওয়ার সময় হয়ে গেছে। নির্বাচন আপনি করতে পারবেন না। নির্বাচন করলে আপনি ফেঁসে যাবেন।

বিএনপির এই নেতা বলেন, খালেদা জিয়াকে সাজা দিয়ে আদালত বেকায়দায় পড়ে গেছে। আমেরিকাও আদালতকে ভিসানীতির আওতায় নিয়ে এসেছে। এ সরকার শেষের দিকে চলে এসেছে।

দুদু বলেন, বর্তমান সরকার গত ১৫ বছর অনেক খারাপ কাজ করেছে। শেষ সময়ে কিছু ভালো কাজ করলে জনগণের রোষানল থেকে বাঁচতেও পারে। জনগণের দাবির অনুকূলে পরাজয় স্বীকার করা ইতিবাচক।

তিনি আরও যোগ করেন, খালেদা জিয়া ১৯৯৬ সালে আন্দোলনের সময় কেয়ারটেকার মেনে আইন পাস করে পার্লামেন্ট ভেঙে পদত্যাগ করেছিলেন। যা গণতন্ত্রের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দৃষ্টান্ত।

আলোচনা সভায় বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমাতুল্লাহ, বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদের সভাপতি গোলাম সরোয়ার সরকার, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মাহমুদসহ অনেকেই উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..