রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নড়াইলে প্রতিমণ পাটের মূল্য ৫ হাজার টাকা করার দাবিতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করা হয়েছে।

স্টাফ রিপোর্টার নড়াইলঃ
  • আপলোডের সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

প্রতিমণ পাটের মূল্য ৫ হাজার টাকা করার দাবিতে নড়াইলে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করা হয়েছে।

রোববার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় নড়াইল কোর্ট চত্বরে জাতীয় কৃষক সমিতি নড়াইল জেলা শাখার আয়োজনে মানববন্ধন করা হয়। প্রায় ঘণ্টাব্যাপি মানববন্ধনে শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

এসময় বক্তব্য দেন—সাবেক সংসদ সদস্য ও জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোহাম্মাদ হাফিজুর রহমান, নড়াইল জেলা শাখার সভাপতি মোহাম্মাদ নওরোজ মোল্যা, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মাদ লাকিতুল্লাহ, সাংগঠনিক সম্পাকদ আব্দুল হান্নান খান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, প্রতিমণ পাট উৎপাদন খরচ ২ হাজার ৫ শত টাকা আর বর্তমান বিক্রয়মূল্য ১ হাজার ৮ শত টাকা। প্রতিমণ পাটে ৬ থেকে ৭ শত টাকা লোকশান গুনতে হচ্ছে। এ অবস্থায় সরকারি উদ্যোগে চাষিদের কাছ থেকে পাট ক্রয়ের দাবি জানান বক্তারা। মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশতি শীল এর কাছে স্বারকলিপি প্রদান করা হয়

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..