রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

বাউফলে একটি হাফেজী মাদ্রাসার পরিচালকের বলৎকারের শিকার হয়ে ছয় বছরের শিশুর মৃত্যু

সুদীপ সাহা উপজেলা প্রতিনিধি,
  • আপলোডের সময় : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

বাউফল(পটুয়াখালী)/বাউফলের নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়নের বড় ডালিমা মদিনাতুল উলুম কাওমিয়া হাফেজিয়া ও নুরানী কিন্ডার গার্টেন মাদ্রাসা এবং এতিমখানার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মোঃ সেলিম গাজী’র (৪০) বলৎকারের (পাশবিক নির্যাতন) শিকার হয়ে আল রাফি(৬) নামের এক শিশু শিক্ষার্থী মারা গেছেন।

শুক্রবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ঢাকার মহাখালী একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশু শিক্ষার্থী মারা যান।

শিশুটির দাদা আবদুল আলী আকন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

জানা গেছে, ওই মাদ্রাসার পরিচালক সেলিম গাজী ৪-৫ মাস ধরে শিক্ষার্থী রাফিকে ফুসলিয়ে বলৎকার করে আসছিল। গত ১৪-১৫ দিন আগে রাফি অসুস্থ হয়ে পরলে বিষয়টি জানাজানি হয়ে যায়। এর পর রাফির বাবা রেজাউল করিম ছেলের চিকিৎসার জন্য ঢাকা মহাখালী একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা নিরীক্ষা করার পর তার মলদারে ক্যানসার ধরা পরে এবং তা রক্তে ছড়িয়ে পরে। রাফি মহাখালী ক্যানসার হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় শুক্রবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮ টায় মারা যায়। রাফি ওই হাসপাতালে ১২ দিন চিকিৎসাধীন ছিলেন। এঘটনায় রাফির বাবা ও মায়ের কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

ঘটনার পর ওই মাদ্রাসার পরিচালক সেলিম গাজী গা ঢাকা দিয়েছেন। নাজিরপুর- তাঁতেরকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মহাসিন বলেন, তিনি এ ঘটনা শুনেছেন। তিনি এ ঘটনার বিচার দাবি করেছেন।

বাউফল থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান বলেন, বিষয়টি তিনি অবহিত নন।

 

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..