রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

সিংগাইরে গৃহবধূ ধর্ষণ মামলা : প্রধান আসামি গ্রেপ্তার 

মো. মামুন হোসাইন, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : সোমবার, ৭ আগস্ট, ২০২৩

 মানিকগঞ্জের সিঙ্গাইরে গৃহবধূকে ধর্ষণের দায়ে মোঃ শরিফ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গত রোববার (০৬ আগষ্ট) রাত ২ টার দিকে উপজেলার পাড়াগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন সিঙ্গাইর থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ শরীফ উপজেলার চান্দহর ইউনিয়নের বাসিন্দা । এরআগে গত ২৭ জুলাই ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে তিন জনকে আসামি করে সিঙ্গাইর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।   মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৫ জুলাই সন্ধ্যায় প্রবাসীর স্ত্রী ওই গৃহবধূর বাড়ির সবাই পাশের গ্রামে জন্মদিনের দাওয়াতে যান। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাড়ির পাশ থেকে ওই গৃহবধূকে মোঃ শরীফ, হযরত মোল্লা, রমিজ নামে তিন ব্যাক্তি মুখে গামছা বেধে পাশের একটি কলা বাগানে নিয়ে যায়। পরে পালা ক্রমে তিনজন গৃহবধূকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এসময় আরো অজ্ঞাত দুই-তিনজন পাহারায় থাকেন। এক পর্যায়ে আত্মীয় স্বজনরা বাড়িতে এসে খোঁজাখুঁজি করলে পাশের কলাবাগানে বিবস্ত্র অবস্থায় ওই নারীকে পড়ে থাকতে দেখেন। পরে আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সিঙ্গাইর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম বলেন, ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের খুব দ্রুত গ্রেপ্তার করে আদালতে পাঠানো হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..