রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

শেরপুরে তারেক-জোবাইদার কারাদণ্ডের প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত 

মো: জুলহাস উদ্দিন হিরো, শেরপুর :
  • আপলোডের সময় : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকে কারাদণ্ডের প্রতিবাদে প্রতিবাদ  সমাবেশ করেছে শেরপুর জেলা বিএনপি।
শুক্রবার (৪ আগস্ট) বিকালে গৃদানারায়নপুরস্থ
জেলা  বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেলের বাসভবনের  সামনে এই প্রতিবাদ সমাবেশ করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু রায়হান রুপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট মোখলেছুর রহমান জীবন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাসুদ,ফজলুর রহমান তারা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক  মামুনুর রশিদ পলাশ, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক কামরুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে সরকারের নির্দেশে। সরকার তারেক রহমানকে ভয় পাই। এই রায় বিএনপি মানে না।এ রায় ফরমায়েশী রায়। অবিলম্বে এই রায় বাতিলের দাবিও জানান তিনি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..