রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নুরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল।

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

ছাত্রলীগের হামলায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নুরকে দেখতে যান তিনি। মির্জা ফখরুল তার শারিরীক অবস্থার খোঁজখবর নেন।

এ সময় মির্জা ফখরুলের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন আলম প্রমুখ উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির রাজু ভাস্কর্যের পাশে হামলার শিকার হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। হামলাকারী সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মী বলে অভিযোগ পাওয়া গছে। তবে অভিযোগ অস্বীকার করেছে ছাত্রলীগ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..