শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ঢাকা থেকে সৌদিগামী ১০৭ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে সাড়ে ১৬ হাজার যাত্রী রাজবাড়ীতে মসজিদ থেকে বের হতেই গুলি, যুবকের মৃত্যু নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন ভাসানীর আদর্শে দল পুনর্গঠনের অঙ্গীকার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো নারী শ্রমিকের  খোকসায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিজ্ঞ আদালতে প্রেরণ লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত

সুনামগঞ্জের দোয়ারাবাজারে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে তাসলিমা আক্তার (১৭) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকালে উপজেলার মান্নারগাওঁ ইউনিয়নের মান্নারগাওঁ গ্রামে এ ঘটনা ঘটে। তাসলিমা আক্তার মান্নারগাওঁ গ্রামের আব্দুল খালিকের মেয়ে। তবে কি কারণে তাসলিমা আক্তার আত্মহত্যার পথ বেছে নিল তা জানা যায়নি।পুলিশ ও পরিবার সুত্রে জানাযায় মা বাবার সাথে পাশ্ববর্তী ধনপুর গ্রামে একটি ওয়ালিমার অনুষ্ঠানে দাওয়াত খেয়ে বাড়ি আসার পর সকলের অজান্তে তাসলিমা আক্তার নিজ বসতঘরের কক্ষে দরজা বন্ধ করে ফ্যানের সাথে নিজের ওড়না পেঁছিয়ে সে আত্মহত্যা করে। পরে চাচাতো ভাই আল আমিন ঘরের টিনের চালের টিন খুলে ঘরে ঢুকে দরজা খুলে তাসলিমা আক্তারকে ফাঁস থেকে খুলে।

খবর পেয়ে বিকালে দোয়ারাবাজার থানার এসআই মিজানুর রহমান লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে লাশ পাঠান। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ(ওসি)দেবদুলাল ধর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..