শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ঢাকা থেকে সৌদিগামী ১০৭ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে সাড়ে ১৬ হাজার যাত্রী রাজবাড়ীতে মসজিদ থেকে বের হতেই গুলি, যুবকের মৃত্যু নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন ভাসানীর আদর্শে দল পুনর্গঠনের অঙ্গীকার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো নারী শ্রমিকের  খোকসায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিজ্ঞ আদালতে প্রেরণ লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত

সুনামগঞ্জের দোয়ারাবাজার সুরমা ইউপি উপ-নির্বাচনে হারুন অর রশিদ মোটরসাইকেল মার্কা বিজয়ী। 

মাসুদ রানা সোহাগ  দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি 
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৯নং সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী হারুন অর রশিদ (মোটরসাইকেল প্রতীক) বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছে।
বৃহস্পতিবার ভোটগ্রহণের পর ফলাফল ঘোষণার সময় রিটার্নিং কর্মকর্তা সাইফুদ্দীন তাকে বিজয়ী ঘোষণা করেন।
তিনি জানান, উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে  ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ হয়। নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র  প্রার্থী হারুন অর রশিদ  ৩ হাজার ৯শত ৬১ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী আনারস মার্কার প্রার্থী খন্দকার মামুনুর রশীদ ২ হাজার ৭শত ৬৭ ভোট ঘোড়া মার্কার প্রার্থী শাহ জামাল ১ হাজার ৩শত ৪৬ ভোট,  আওয়ামিলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রাথী তাজুল ইসলাম ৭শত ৫ভোট,চশমা প্রতীক নিয়ে হযরত আলী ২শত১১ভোট ও জাতীয় পার্টি মনোনীত  লাঙ্গল প্রতীকের প্রার্থী ইকবাল হোসেন ৫৪ ভোট  পেয়েছেন। এ নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..