রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

জাতিকে মেধাশূন্য করার জন্য বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করেছে : চবি উপাচার্য

বিশেষ প্রতিনিধি,চট্টগ্রামঃ
  • আপলোডের সময় : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, পাকিস্তানিদের বুদ্ধিজীবী হত্যা পৃথিবীর ইতিহাসে একটি বর্বরােচিত ও ন্যক্কারজনক ঘটনা। পরাজয় নিশ্চিত জেনে জাতিকে মেধাশূন্য করার জন্য দেশীয় দােসরদের সঙ্গে নিয়ে পাকিস্তানিরা এ দেশের বুদ্ধিজীবীদের নির্মম ও নৃশংসভাবে হত্যা করেছে।
বুধবার (১৪ ডিসেম্বর) উপাচার্য দপ্তরে সভা ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও শোক র‍্যালি করা হয়।
চবি উপাচার্য বলেন, বুদ্ধিজীবীরা ছিলেন দেশের উন্নয়ন-অগ্রগতির পথ প্রদর্শক। পরাজয় নিশ্চিত জেনে স্বাধীনতার পরও যেন বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেই নীল নকশা বাস্তবায়ন এবং দেশকে মেধাশূন্য করতে পাকিস্তানের দোসরদের প্রত্যক্ষ সহযোগিতায় হায়নার দল এই নির্মম হত্যাকাণ্ড সংঘটিত করে।
চবির প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়ার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান।
মূল বক্তা ছিলেন চবির কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল হক।
সভায় প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ও বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..