শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ঢাকা থেকে সৌদিগামী ১০৭ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে সাড়ে ১৬ হাজার যাত্রী রাজবাড়ীতে মসজিদ থেকে বের হতেই গুলি, যুবকের মৃত্যু নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন ভাসানীর আদর্শে দল পুনর্গঠনের অঙ্গীকার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো নারী শ্রমিকের  খোকসায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিজ্ঞ আদালতে প্রেরণ লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত

সুনামগঞ্জ দোয়ারায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোবাইল কোর্টে গাজাসহ চারজন আটক।

মাসুদ রানা সোহাগ দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

দোয়ারাবাজার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাজাসহ চারজনকে আটক করা হয়েছে। আটককৃতদের প্রত্যেককে ১ মাসের জেল ও ২ শত টাকা করে জরিমানা করা হয়েছে। আটককৃতরা হলেন উপজেলার সুরমা ইউনিয়নের বরকতনগর গ্রামের কালা মিয়ার পুত্র নিজাম উদ্দিন, মামনপুর গ্রামের এরশাদ আলীর পুত্র মনোয়ার হোসেন, গ্রীস নগর গ্রামের লাল মিয়ার পুত্র মানিক মিয়া, সদর ইউনিয়নের মুরাদপুর গ্রামের গোলপর আলীর পুত্র মাসুক মিয়াকে ৫ শত টাকা জরিমানা ও ৩ দিনের জেল দেয়া হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করে বৃহস্পতিবার সন্ধায় উপজেলার সুরমা ইউনিয়নের বরকতনগর (মামনপুর) গ্রামের মনির মিয়ার বাড়ি থেকে অভিযান পরিচালনা করে তিন জনকে আটক করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো.আনোয়ার হোসেন ভূইয়া, উপ পরিদর্শক জুয়েল মিয়া,এ এস আই মোহাম্মদ ছালা উদ্দিন,কনস্টেবল টিপু কুমার চন্দ্র, মো. ময়নুল ইসলাম, মো. মুত্তাকিন আহমদ,রাজেন্দ্র সরকার অমিত।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..