শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন ভাসানীর আদর্শে দল পুনর্গঠনের অঙ্গীকার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো নারী শ্রমিকের  খোকসায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিজ্ঞ আদালতে প্রেরণ লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ

লক্ষ্মীপুরে পুলিশি অভিযানে সাত জুয়াড়ি গ্রেপ্তার।

এ জে এম ইসমাইল হোসেন। লক্ষীপুর জেলা প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে খেলার আসর থেকে ৭ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার রাতে চন্দ্রগঞ্জ থানাধীন চরশাহী ইউপির তালতলা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, বেগমগঞ্জ উপজেলার ভবভদ্রী গ্রামের মৃত মোস্তাফিজুর রহমানের পুত্র ইমন ওরফে সুমন (২৬), একই গ্রামের মৃত খোরশেদ আলমের পুত্র মো. নিজাম (৪০), চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মৃত মান্নান ভূঁইয়ার পুত্র মো. হান্নান ভূঁইয়া (৫৫), বেগমগঞ্জ উপজেলার বারই চতইল গ্রামের মোক্তার হোসেনের পুত্র মো. শাহআলম (৩৭), চন্দ্রগঞ্জ থানাধীন পূর্ব জাফরপুর গ্রামের মৃত আব্দুর রবের পুত্র আবু তাহের (৪১), একই গ্রামের নজির আহম্মদের পুত্র মো. খোকন (৩৫) ও ফরিদগঞ্জ উপজেলার বাসরা গ্রামের ওলি উল্যার পুত্র রাকিবুল হাসান (৩০)। সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সূত্রে খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানার এসআই মো. মহসীন, এএসআই গোলাম খালেকসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে এই ৭ জুয়ারিকে আটক করেন।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..