রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

সিলেটের গোলাপগঞ্জে চলন্ত সিএনজিতে গ্যাস বিস্ফোরণে আগুন।

রিমন আহমদ (বিশেষ প্রতিনিধি সিলেট জেলা)
  • আপলোডের সময় : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২

গোলাপগঞ্জে চলন্ত সিএনজি অটোরিকশায় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পুড়ে ছাই হয়ে যায় গাড়িটি। আগুন নিভাতে গিয়ে গাড়ির চালক কিছুটা আহত হয়েছেন।

আহত গাড়ি চালকের নাম জসিম উদ্দিন। তার বাড়ি কানাইঘাট উপজেলার দীঘিরপাড় গ্রামে।

শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার পৌর এলাকার সিলেট-জকিগঞ্জ সড়কের দাড়িপাতন এলাকায় এ ঘটনা ঘটে।

চালক সূত্রে জানা যায়, গাড়িতে গ্যাস নিয়ে কানাইঘাটে যাওয়ার পথে (সিলেট-থ-১৩) দাড়িপাতন এলাকায় যাওয়া মাত্র হঠাৎ চলন্ত গাড়িতে আগুন ধরে যায়। এসময় চালক আগুন নিভানোর চেষ্টা করেন। খবর পেয়ে সাথে সাথে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। গাড়িতে চালক ছাড়া আর কোন যাত্রী ছিলেন না।

গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ লিয়াকত আলী বলেন- একটি চলন্ত সিএনজি অটোরিকশায় সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..