রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

লক্ষ্মীপুরে পিকআপ ভর্তি পাঠ্যবই জব্দ, আটক ২,

এ জে এম ইসমাইল হোসেন জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর |
  • আপলোডের সময় : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

লক্ষ্মীপুরের কমলনগরে একটি পিকআপভ্যান ভর্তি বিভিন্ন শ্রেণির বিপুল সংখ্যক সরকারি পাঠ্যবই জব্দ করা হয়েছে। এসময় পিকআপভ্যান চালক বিশাল ও ভাঙারি মালের ব্যবসায়ী মোশাররফকে আটক করে পুলিশ।

শনিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার হাজিরপাড়া আল আরাফা দারুল উলুম দাখিল মাদরাসার সামনে থেকে বইসহ তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চলতি বছরে উপজেলা শিক্ষা অফিস থেকে মাদরাসাটির সুপার নুরুল আমিন চাহিদার তুলনায় অতিরিক্ত বই সংগ্রহ করেন। এতে শিক্ষার্থীদের মাঝে বিতরণের পর বিপুল বই থেকে গেছে। কিন্তু মাদরাসা সুপার তা উপজেলা শিক্ষা অফিসে ফেরত না দিয়ে সংরক্ষণ করেন।

শনিবার দুপুরে তিনি বইগুলো ভাঙারি ব্যবসায়ীর কাছে বিক্রি করেন দেন। এসময় স্থানীয়রা বই ভর্তি পিকআপটি আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপচালক ও ভাঙারি ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে যায়। তারা এখন থানায় পুলিশ হেফাজতে আছেন। পিকআপে বিভিন্ন শ্রেণির প্রায় ১০ হাজার সরকারি পাঠ্যবই ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

বক্তব্য জানতে হাজিরপাড়া আল আরাফা দারুল উলুম দাখিল মাদরাসার সুপার নুরুল আমিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।

তবে বই জব্দের বিষয়টি নিশ্চিত করে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, বইসহ একটি পিকআপ জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। তারা থানা হেফাজতে রয়েছেন। আইনি ব্যবস্থার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। জব্দ পিকআপভ্যানে কত সংখ্যক বই রয়েছে তা গণনা করা হয়নি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..