রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

গাজীপুরে ভাইকে বেঁধে বোনকে গণধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার

শেখ সেলিম রেজা স্টাফ রিপোর্টার:-
  • আপলোডের সময় : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

গাজীপুরে ছোট ভাইকে গাছের সঙ্গে বেঁধে কিশোরীকে (১৬) গণধর্ষণের ঘটনায় প্রধান আসামি জাহিদুল ইসলামকে (২৭) কে গ্রেফতার করেছে র‌্যাব-১।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে র‌্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের কমান্ডার মেজর এ এস এম মাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার জাহিদুল গাজীপুর সদর থানাধীন দক্ষিণ সালনা এলাকার সাইফুল ইসলামের ছেলে। র‌্যাব-১ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর পৌরসভার কেওয়া এলাকায় তার নানা আজগর গুরুর বাড়ি থেকে শুক্রবার বিকাল ৫টার দিকে জাহিদুলকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি পোশাক শ্রমিক কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা জানিয়েছে। পরে তাকে গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) সদর থানায় সোপর্দ করা হয়।

জিএমপির সদর থানার ওসি জিয়াউল হক যুগান্তরকে জানান, শুক্রবার রাত ১১টায় ধর্ষণ মামলার প্রধান আসামি জাহিদুল ইসলামকে থানায় নিয়ে আসে র‌্যাব সদস্যরা। শনিবার দুপুরের দিকে তাকে আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, গত ২১ অক্টোবর দুপুরে ৪-৫ যুবক গাজীপুর মহানগরীর টেকনগপাড়ার রাস্তা থেকে ভিকটিম কিশোরী ও তার ছোটভাইকে তুলে দক্ষিণ সালনার বাতানিয়া টেক এলাকার জঙ্গলে নিয়ে যায়। পরে ভাইকে গাছের সঙ্গে বেঁধে পরিত্যাক্ত টিনশেড বাড়ির ভেতরে নিয়ে কিশোরীকে চার যুবক পালাক্রমে ধর্ষণ করে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..