রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

প্রবাস থেকে ফিরে আসা বেকার যুবক গ্রামীণ উদ্যোক্তাদের ঋণ দিবে এডিবি,

ফারজানা আক্তার, সিলেট মহানগর প্রতিনিধি- ,
  • আপলোডের সময় : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

সাপোর্টিং পোস্ট কোভিড-১৯ স্মল স্কেল এমপ্লয়মেন্ট ক্রিয়েশন প্রজেক্ট (এসপিসিএসএসইসিপি) এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক সরকারকে দাতা সংস্থা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ১৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা প্রদান করেছে। এ প্রকল্প হতে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষরকারী প্রতিষ্ঠান পিএফআই এর মাধ্যমে কোভিড ১৯ এর প্রভাবে বিদেশ ফেরত বাংলাদেশী শ্রমিক, বেকার যুবক এবং গ্রামীণ উদ্যোক্তাদের এই ঋণ সুবিধায় উদ্যোক্তাদের উপর থেকে কোভিড-১৯ এর প্রভাব কাটিয়ে উঠতে সহায়তা করবে। এবং এতে বাংলাদেশ ব্যাংক আলোচ্য প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা হিসাবে কাজ করছে।কভিড-১৯ এর ছোবলে দেশের অর্থনীতি ক্ষত-বিক্ষত হলেও এখন পুরা উদ্যমে অর্থনীতিকে পুনরুদ্ধারের জন্য কঠোর প্রচেষ্টা চলছে।

যুবক জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টি অন্যতম একটি প্রধান চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জকে সামনে রেখে সরকার আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।

মির্জাজাঙ্গালস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স রুমে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় ও সাপোর্টিং পোস্ট কোভিড-১৯ স্মল-স্কেল এমপ্লয়মেন্ট ক্রিয়েশন প্রজেক্ট (এসপিসিএসএসইসিপি) এর আয়োজনে কোভিড-১৯ পরবর্তী ক্ষুদ্র কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পকে সমর্থনের লক্ষ্যে সচেতনতা মূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

জয়েন ডিরেক্টর ও বাংলাদেশ ব্রাঞ্চ এর প্রজেক্ট ম্যানেজার ফারজানা জাহান এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জব্বার জলিল, বাংলাদেশ ব্যাংক সিলেটের কার্যনিবার্হী পরিচালক মোহাম্মদ মামুনুল হক। এতে ব্যাংক কর্মকর্তারা ও উইমেন চেম্বারের পরিচালকবৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন।
স্বাগত বক্তব্য রাখেন এসপিসিএসএসইপিএস এর পরিচালক মো. সালাহ উদ্দিন।
সিএমএসএমইএস এবং এসপিসিএসএসইসিপি এর উদ্দেশ্য সম্পর্কে মূল বক্তব্য উপস্থাপনা করেন ডেপুটি প্রজেক্ট অফিসার রোজিনা আখতার মোস্তাফি। পরে এসপিসিএসএসইসিপি এর টিএ কম্পোনেন্টের উদ্দেশ্যের উপর মূল বক্তব্য উপস্থাপনা করেন মো. আলী সাবেত। অনুষ্ঠান শেষে উদ্দেশ্য গোষ্ঠীর মাঝে উপহার বিতরণ করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..