রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে আলোচনায় স্পিকার, যা জানালেন সালাহউদ্দিন আহমদ মিথ্যাচারে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী দৌলতপুরে মা ইলিশ রক্ষায় অভিযান, জব্দ ১৬ কেজি ইলিশ সৌদি আরবে হামলার জেরে রিয়াদ-দাম্মাম রুটে ফের ফ্লাইট স্থগিত চাঁদাবাজির অভিযোগে আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন গ্রেফতার হাসপাতালে ভর্তি মঈন খানকে দেখতে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই : স্পিকার সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় নিহত ১, আহত ৮ সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন, দুর্নীতিবাজরা নেতা: স্পিকার

সিলেটে ভোক্তা অধিদপ্তরের অভিযান, চিনির ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ফারজানা আক্তার সিলেট মহানগর প্রতিনিধি-
  • আপলোডের সময় : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

সব কিছু পন্যের দাম বাড়ার সাথে সাথে চিনির দাম বাড়িয়ে দিয়েছে দোকানিরা, সিলেট নগরের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার বিকেলে সিলেট কালীঘাট, লাল দিঘীরপার, সুবিদবাজার ও মদিনা মার্কেট এলাকায় বাজার তদারকিমূলক এই অভিযান পরিচালিত হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট কার্যালয় সূত্র জানায়, চিনি কেনা-বেচার সময় রশিদ সংরক্ষণ না করা, সেই সুযোগে চিনি বেশি দামে বিক্রি, মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করায়,সিলেট কালীঘাট ও লাল দিঘীরপার এলাকায় ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (নগর) শ্যামল পুরকায়স্থ ও সহকারী পরিচালক মো. সেলিম মিয়া। বাজার কমিটির সদস্যরা ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একটি দল অভিযানে সহায়তা করে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..