শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো নারী শ্রমিকের  খোকসায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিজ্ঞ আদালতে প্রেরণ লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা

শ্রীপুরে ৩টি মাদক মামলার আসামি বাবুলকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১

ষ্টাফ রিপোর্টার,শেখ সেলিম রেজা :-
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

গাজীপুরের শ্রীপুরে তিনটি মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি মাহবুব রহমান ওরুফে বাবুলকে(৬৪) গ্রেপ্তার করেছে র‌্যাব-১ গতকাল মধ্যরাত দেড়টার দিকে উপজেলার কেওয়া পূর্ব খণ্ড আনসার রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মাহবুব রহমান কেওয়া পূর্ব খন্ড এলাকার মৃত এম.এ.হামিদের ছেলে।

এ বিষয়টি নিশ্চিত করেন গাজীপুরের র‌্যাব-১ কোম্পানী কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম জানান, গোপন ও বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানতে পারি যে তিন টি গ্ৰেফতারী পরোয়ানাভুক্ত আসামি গাজীপুরের শ্রীপুর থানাধীন কেওয়া পূর্ব খন্ড এলাকায় আত্মগোপন করে আছে।

উক্ত সংবাদের ভিত্তিতে ক্যাম্পের র‍্যাব সদস্যদের নেতৃত্বে গাজীপুরের শ্রীপুরে কেওয়া পূর্ব খন্ড এলাকায় অভিযান পরিচালনা করে ০৩ টি(গাজীপুর জেলার শ্রীপুর থানার মামলা নং-২৯(১১)১৬, ধারা-মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(ক) এর ৭(ক) এবং প্রসেস নং-১৬৫৫/২১, শ্রীপুর থানার মামলা নং-৭৩(০৬)১৯, ধারা-মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(ক), জিআর-৫৪৪/১৯ এবং শ্রীপুর থানার মামলা নং ৫৫(১০)২০১৯, ধারা-মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(ক), জি আর-৯৩৯/১৯)গ্ৰেফতারী পরোয়ানাভুক্ত আসামি মাহবুব রহমান বাবুলকে গ্রেফতার করা হয়।

এক প্রশ্নের জবাবে কোম্পানী অধিনায়ক তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মাহবুব মাদক ব্যবসার সাথে জরিত বিষয়টি স্বীকার করেছে।আসামি মামলার পর হইতে ছদ্মবেশ ধারন করে বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবত আত্মগােপনে ছিল। তিনি আরও বলেন, মাহবুব রহমানকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..