শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো নারী শ্রমিকের  খোকসায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিজ্ঞ আদালতে প্রেরণ লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা

রূপগঞ্জে এক হাজারের অধিক মানুষের মাঝে চিকিৎসাপত্র ও ওষুধ বিতরণ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ
  • আপলোডের সময় : শনিবার, ১১ জুন, ২০২২

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা, গরিব, অসহায়, বিধবা ও দুঃস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসাপত্র ও ওষুধ বিতরণ করা হয়েছে। গতকাল ১১ জুন শনিবার নারায়ণগঞ্জ জেলা সমিতির উদ্যোগে ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের সহযোগিতায় কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ মাঠে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। বস্ত্র ও পাটমন্ত্রী এবং নারায়ণগঞ্জ জেলা সমিতির সভাপতি গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক নিজের ব্লাড প্রেসার পরিমাপ গ্রহণ করে দঃুস্থদের মাঝে ওষুধ বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন।
বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলার চোখ পত্রিকার সম্পাদক কে এম আবু হানিফ হৃদয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যায়ের অধ্যাপক আসলাম হোসেন, রূপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নিলা, রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শিলা রাণী পাল, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাবিবুল কাদির তমাল, রুপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার খালেদ হাসান, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান, কায়েতপাড়া ইউপি সদস্য ওমর ফারুক ভুঁইয়া, সেলিনা আক্তার রিতা প্রমুখ।
চিকিৎসা ক্যাম্পে মেডিসিন, নিউরো ও মেডিসিন, কার্ডিয়াক সার্জারী, মা ও শিশু, হৃদরোগ ও মেডিসিন, ডায়বেটিকস্, চর্ম, যৌন ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকরা দিন ব্যাপী রোগীদের মধ্যে চিকিৎসাপত্র ও ওষুধ বিতরণ করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..