রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
শাহজাদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত।। মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে আলোচনায় স্পিকার, যা জানালেন সালাহউদ্দিন আহমদ মিথ্যাচারে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী দৌলতপুরে মা ইলিশ রক্ষায় অভিযান, জব্দ ১৬ কেজি ইলিশ সৌদি আরবে হামলার জেরে রিয়াদ-দাম্মাম রুটে ফের ফ্লাইট স্থগিত চাঁদাবাজির অভিযোগে আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন গ্রেফতার হাসপাতালে ভর্তি মঈন খানকে দেখতে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই : স্পিকার সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় নিহত ১, আহত ৮

জবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি তুহিন সম্পাদক মামুন

ইয়াসমিন জাহান, জবি সংবাদদাতা॥
  • আপলোডের সময় : শনিবার, ১১ জুন, ২০২২

বাংলা ইনসাইডারের বিশ্ববিদ্যালয় রিপোর্টার মাহমুদুল হাসান তুহিনকে সভাপতি ও দৈনিক জনকণ্ঠের রিপোর্টার মোঃ মামুন শেখকে সাধারণ সম্পাদক করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির (জবিরিইউ) ২০২২-২৩ কার্যকরী পরিষদের আংশিক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১১ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা আল-রাজী মাহমুদ অনিকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় উক্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো এবং সেই সাথে ২০২২-২৩ কার্যকরী পরিষদের আংশিক কমিটি গঠন করা হলো। উক্ত কমিটিকে আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংগঠনের কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হলো।

উল্লেখ্য, ২৩ নভেম্বর ২০১৭ সালে যাত্রা শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি মহান মুক্তিযুদ্ধ ও প্রগতিশীলতার চেতনাকে ধারণ করে “হোক সত্যের পক্ষে প্রবল পক্ষপাতিত্ব” স্লোগানকে সামনে রেখে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা করে আসছেন

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..