রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

ভারতে মহানবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে ডিমলায় বিক্ষোভ সমাবেশ।

(জামান মৃধা নীলফামারী প্রতিনিধি):-
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ জুন, ২০২২

ভারতে ক্ষমতাসীন বিজেপির দুই নেতা কর্তৃক মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর অবমাননা স্বাভাবিকভাবে মেনে নিতে পারছে না বাংলাদেশের ধর্মপ্রাণ সাধারণ মানুষ। এ নিয়ে গত কয়েকদিন ধরে তীব্র সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।অনেকে মহানবী (সা.) এর প্রতি ভালবাসা ও শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন পোস্টও দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়।

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে শুক্রবার (১০ই জুন) বাদ জুম্মা বিক্ষোভ মিছিল করেছেন নীলফামারী ডিমলা উপজেলার সর্বস্তরের তৌহিদী জনতা।

শুক্রবার নামাজের পর ডিমলা সদর ইউনিয়নের বাবুরহাট কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সময় ‘বিশ্বনবীর অপমান, সইবে নারে মুসলমান, ‘ইসলামের শত্রুরা, হুঁশিয়ার সাবধান, ইত্যাদি স্লোগান দেন সর্বস্তরের তৌহিদী মুসলিম জনতা।

সমাবেশে আগত বক্তারা বলেন, রাসুলকে (সা.) নিয়ে মিথ্যাচার করেছেন বিজেপির দুই নেতা। এর প্রতিবাদে মুসলমানরা আজ জেগে উঠেছে সারা দুনিয়ায়।

বক্তারা আরো বলেন, বিশ্বনবীকে নিয়ে কটূক্তি কোনোভাবে বরদাশত করা হবে না। সরকারের প্রতি আহ্বান থাকবে সরকারও এর প্রতিবাদ জানাবে।

সমাবেশে ডিমলা সদর ইউনিয়ন ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার হাজারো মানুষ বিক্ষোভ মিছিল ও সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় একটি টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তার স্ত্রী আয়েশা (রা.) সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেন নূপুর শর্মা। পরে একই বিষয়ে টুইটারে পোস্ট দেন নাভিন কুমার জিন্দাল। এ নিয়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..