রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

ডিমলায় উদ্ধার হওয়া ভারতীয় ৮টি গরু উন্মুক্ত নিলামে বিক্রি।

(জামান মৃধা নীলফামারী প্রতিনিধি)
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

নীলফামারী ডিমলা থানার বিশেষ অভিযানে আটটি হরিয়ানা জাতের ভারতীয় গরু প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়েছে। বৃহস্পতিবার (২রা জুন) জেলার বিজ্ঞ আদালতের আদেশে আদালত প্রাঙ্গণে মুক্ত মঞ্চে এ নিলাম ডাকা হয়।

সীমান্তে আটক হওয়া এসব ভারতীয় গরু ছোট বড় মিলিয়ে ৮টি। একটি একটি করে গরু নিলাম ডাকা হয়। একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠান এ নিলামে অংশগ্রহণ করে।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান জানান ৮টি গরু বিভিন্ন এলাকার ব্যক্তি নিকট সর্বোচ্চ ১২ লাখ ১৩ হাজার ৮৭৫ টাকায় ওই গরুগুলো নিলামে বিক্রি করা হয়েছে। এসব অর্থ সরকারি কোষাগারে জমা দেয়া হবে।

আদালত প্রাঙ্গণে নিলাম পরিচালনা করেন, নীলফামারীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান।

এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহদেব চন্দ্র রায়, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহীন কবীর, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিক কুমার রায়, এডভোকেট (পিপি) অক্ষয় কুমার রায়, কোর্ট ইন্সপেক্টর মোমিনুল ইসলাম, ডিমলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান ও নীলফামারী সোনালী ব্যাংকের প্রতিনিধি বজলার রহমান চৌধুরী প্রমুখ।

কোর্ট ইন্সপেক্টর মোমিনুল ইসলাম জানান, গত ১৪ই মে দিবাগত রাতে ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের সিমান্ত এলাকা থেকে মালিকানা বিহীন ভারতীয় হরিয়ানা জাতের ৮টি গরু উদ্ধার করা হয়। এই উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..