রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

কীর্তিতে জাগ্রত নজরুল…. সৈয়দুল ইসলাম

সৈয়দুল ইসলাম হাসারচর, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ।
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩১ মে, ২০২২

ওহে সংগ্রামী কবি–
ভোরের রবি কাজী নজরুল ।
দেখিনি তোমায়,
দেখিনি তোমার দুঃখে ভরা জ্বালাময়ী দিন।
তবে দেখেছে বিশ্ব,
দেখেছে তোমার কৈশোরের নিদারুণ দৃশ্য!
হায়রে অভাব!
অভাব নামক সর্প ছোবল
ভাঙতে পারেনি তোমার দৃঢ় মনোবল,
হোক কৈশোরকাল
তুমি ছাড়োনি হাল,
অভাবও তোমার গতি রোধ করতে পারেনি।
ওহে দুরন্ত কবি–
নবচেতনার ফুল,
তুমি ছিলে দুর্বার, সাহসী
জীবনযুদ্ধে হার না মানা লড়াকু সৈনিক।
ওহে জ্ঞান পিপাসু–
ভাবলে কাঁদে মন!
তোমার দুর্ভাগা জীবনে হয়নি সঠিক প্রাধ্যয়ন।
তবুও ছিলে মেধাবী
ছিলে সাহিত্যমনা,
অল্প বয়সেই তোমার প্রতিভার উন্মেষ ঘটে
গ্রাস করতে পারেনি আর্থিক সংকটে।
ওহে প্রেমের কবি–
মানবতার কবি
তোমার ছড়া, কবিতা, গান
মা ও মাটির কথা বলে,
কথা বলে, শোষিত বঞ্চিত মানুষের ।
ওহে বিদ্রোহী কবি–
তোমার ছিলো’না ভয়,
তুমি ছিলে ঘূর্ণিঝড় সাইক্লোন, ঝ্বঞ্ঝা, প্রলয়
তোমার বিপ্লবী অগ্নিময় রচনা নাড়া দেয় ব্রিটিশ প্রাণে।
জালেম সরকার তোমাকে মেনে নিতে পারেনি
তাইতো ভয়ে প্রেরণ করে কারাগারে,
তবুও থেমে থাকেনি তোমার কলমের গতি।
তুমি পেয়ে বন্দিশালা
গড়েছো বিদ্রোহী কবিতা, গানের পাঠশালা ।
কবির ভাষায়—
তুমি করোনি নতশির
তোমারই উন্নত মম শির,
বিদ্রোহী কবিতায় গানে
প্রমাণ করেছো তুমি রণবীর।
ওহে সাম্যের কবি–
তুমি মেনে নিতে পারোনি ভেদাভেদ,
মেনে নিতে পারোনি অন্যায়-অবিচার, শ্রেণিবৈষম্য, সাম্প্রদায়িকতা
তুমি ছিলে সকল জাতির, সকল ধর্মের।
ওহে প্রাণের কবি–
প্রভুর ডাকে তুমি দিয়েছো সাড়া
তোমাকে হারিয়ে বাঙালি দিশেহারা !
তুমি ছিলে কবিতায়, গানে বাঙালির প্রাণে
আজোও তুমি আছো, থাকবেও চিরকাল
তোমার মৃত্যু নেই,
কীর্তিতে জাগ্রত তুমি, তুমি চির অমর।

লেখক,সৈয়দুল ইসলাম হাসারচর, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..