শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা কবরস্থানকে শ্মশান দাবির প্রতিবাদে লোহাগাড়ায় সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ ঐতিহ্য ও সংস্কৃতির আবহে বকশীগঞ্জে গারোদের ওয়ানগালা দেশ ছাড়লেও আওয়ামী লীগের রক্ততৃষ্ণা কমেনি: নড়াইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী কুষ্টিয়ায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সাত থানায় জেলা পুলিশের বিশেষ মহড়া; নেতৃত্বে পুলিশ সুপার

প্রীতি ফুটবল ম্যাচে সৈয়দপুর ফিনিক্স দলকে হারিয়ে কাউনিয়া পুমাক বিজয়ী

কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : শনিবার, ২৮ মে, ২০২২

রংপুর গ্রাম বাংলার ঐতিহ্য তথা দেশের জনপ্রিয় ফুটবল খেলা কে জাগ্রত রাখতে সৈয়দপুর কমিউনিটি চক্ষু হাসপাতালের স্বত্বাধিকারী চক্ষু বিশেষজ্ঞ ডাঃ কামরুল হাসান সোহেলের ব্যক্তিগত উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
গতকাল বিকেলে সৈয়দপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় দর্শক সারিতে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোকছেদুল মমিন, সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও নীলফামারী জেলা ত্রুীড়া সংস্থার সম্পাদক আরিফ হোসাইন মুন , ওসি আবুল হাসনাত খান, কাউনিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদ, পুমাক ফুটবল দলের সভাপতি শাহ মোঃ মোবাশ্বেরুল ইসলাম রাজু,ফিনিক্স দলের সভাপতি ডাঃ মোঃ কামরুল হাসান সোহেল, পুমাক উপজেলা সাধারন সম্পাদক প্রভাষক হুমায়ুন কবির তারা প্রমূখ। উল্লেখ্য খেলোয়াররা বিভিন্ন বিশ্ব বিদ্যালয় থেকে পাশ করে, সরকারি চাকুরীতে ,কর্মরত আছেন এবং রাজনৈতিক নেতা গণও এ খেলায় অংশ গ্রহন করে। খেলায় নিদির্ষ্ট সময়ে কোন পক্ষই গোল দিতে না পারায় ট্রাই ব্রেকারে সৈয়দপুর ফিনিক্স দলকে ২ – ৩ গোলে হারিয়ে কাউনিয়া পুমাক দল জয় লাভ করে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..