শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
দৌলতপুরে মা ইলিশ রক্ষায় অভিযান, জব্দ ১৬ কেজি ইলিশ সৌদি আরবে হামলার জেরে রিয়াদ-দাম্মাম রুটে ফের ফ্লাইট স্থগিত চাঁদাবাজির অভিযোগে আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন গ্রেফতার হাসপাতালে ভর্তি মঈন খানকে দেখতে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই : স্পিকার সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় নিহত ১, আহত ৮ সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন, দুর্নীতিবাজরা নেতা: স্পিকার লোহাগড়ায় পূজা মন্দির পরিদর্শন করলেন নড়াইলের  জেলা প্রশাসক ড.মোহাম্মদ আব্দুল ছালাম মাগুরায় বাস কাউন্টারে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশের অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির মাদকবিরোধী অভিযান

বন্যা সর্বনাশী —– সৈয়দুল ইসলাম

সৈয়দুল ইসলাম (সুনামগঞ্জ)
  • আপলোডের সময় : শনিবার, ২১ মে, ২০২২

সুনামগঞ্জ আর সিলেট জেলায়
বন্যা দেখা দিলো,
ধনী গরিব সবার মুখের
হাসি কেড়ে নিলো।

রাস্তাঘাট আর বসতভিটার
পানির নিচে ঠাঁই,
দুর্বিপাকে লাখো মানুষ
যাওয়ার জায়গা নাই।

খাবার কিছু নেই ঘরেতে
দুর্বিসহ ক্ষণ,
অবুঝ শিশুর জন্য কাঁদে
মা জননীর মন।

উজান ঢলের প্রবল স্রোতে
নদী পাড়ের বাড়ি,
বিলীন হচ্ছে নদী গর্ভে
হায়রে আহাজারি!

সোনার ধানে ভরবে গোলা
ছিলো মুখে হাসি,
মুখের খাবার কেড়ে নিলো
বন্যা সর্বনাশী।

ঠিকানা: হাসারচর, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..