শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
সৌদি আরবে হামলার জেরে রিয়াদ-দাম্মাম রুটে ফের ফ্লাইট স্থগিত চাঁদাবাজির অভিযোগে আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন গ্রেফতার হাসপাতালে ভর্তি মঈন খানকে দেখতে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই : স্পিকার সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় নিহত ১, আহত ৮ সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন, দুর্নীতিবাজরা নেতা: স্পিকার লোহাগড়ায় পূজা মন্দির পরিদর্শন করলেন নড়াইলের  জেলা প্রশাসক ড.মোহাম্মদ আব্দুল ছালাম মাগুরায় বাস কাউন্টারে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশের অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির মাদকবিরোধী অভিযান পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়ার অভিযোগ, বিএনপি নেতার অডিও ফাঁস

প্রেমিকের সাথে দেখা করতে এসে ভুট্টা খেতে ধর্ষণের শিকার নরসিংদীর এক তরুণী।

কিশোরগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২

কিশোরগঞ্জেঃ
বৃহস্পতিবার (৭ এপ্রিল) এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ করেছে ওই তরুণী।

অভিযোগ সূত্রে জানা যায়, গত এক মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে কিশোরগঞ্জের বিন্নাটি ইউনিয়নের দনাইল গ্রামের মো. আজহারুল ইসলামের (২২) সাথে পরিচয় হয় নরসিংদীর ওই তরুণীর। গত ৫ এপ্রিল দুপুরে প্রেমিক আজহারুলের সাথে দেখা করতে যান ওই তরুণী। ‍এসময় আজহারুলের সাথে তার বন্ধু রাজনও ছিলেন। এরপর শহরের বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করে তরুণীকে রাত ১০ টার দিকে বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে ভুট্টা খেতে নিয়ে যায় আজহারুল। সেখানে তরুণীকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে আজহারুল। এ সময় তাকে সহযোগিতা করেন তার বন্ধু রাজন।

এরপর শুক্রবার সকাল ৬ টার দিকে ওই তরুণীকে রাস্তায় ফেলে চলে যায় আজহারুল। পরে এলাকাবাসীর সহযোগিতায় আজহারুল ও রাজনকে আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন ওই তরুণী।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ দাউদ বলেন, আসামিদের ধরতে পুলিশের চেষ্টা অব্যাহত আছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..