রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

তিন দফা দাবিতে গণভবন অভিমুখে সোহেল তাজের কর্মসূচি ঘোষণা

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২

তিনটি দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে গণভবন পর্যন্ত পদযাত্রার ঘোষণা দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। তিনি আজ এক ফেসবুক পোস্টে এই কর্মসূচির কথা জানিয়েছেন।

আগামী ১০ এপ্রিল রোববার বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নেবেন তিনি। পরে সংসদ ভবনের সামনে (মানিক মিয়া অ্যাভিনিউ) থেকে বিকাল ৪টায় হেঁটে গণভবনের উদ্দেশে যাত্রা শুরু করবেন বলে জানান তিনি।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় ফেসবুকের এই পোস্টে সোহেল তাজ ৩টি দাবির কথা উল্লেখ করেছেন।

১. ১০ এপ্রিল প্রথম বাংলাদেশ সরকার গঠনের মাধ্যমে বাংলাদেশ সরকার গঠনের দিনটিকে ‘প্রজাতন্ত্র দিবস’ ঘোষণা করতে হবে।

২. ৩ নভেম্বর জেলহত্যা দিবসকে জাতীয় শোক দিবস ঘোষণা করে রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে।

৩. জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধের সব বেসামরিক ও সামরিক সংগঠক, পরিচালক, অমর শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের নাম, অবদান ও জীবনীসহ মুক্তিযুদ্ধের সঠিক ও পূর্ণাঙ্গ ইতিহাস যথাযথ মর্যাদা ও গুরুত্বের সাথে সর্বস্তরের পাঠ্যপুস্তকে ও সিলেবাসে অন্তর্ভূক্ত করতে হবে।

সোহেল তাজ জানান, এটি তার নিজস্ব উদ্যোগ। তিনি লেখেন, ‘আপনারা কেউ যোগ দিতে চাইলে আসতে পারেন আর না আসলে আমি একাই যাব—জয় বাংলা।’

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..