শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
দৌলতপুরে মা ইলিশ রক্ষায় অভিযান, জব্দ ১৬ কেজি ইলিশ সৌদি আরবে হামলার জেরে রিয়াদ-দাম্মাম রুটে ফের ফ্লাইট স্থগিত চাঁদাবাজির অভিযোগে আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন গ্রেফতার হাসপাতালে ভর্তি মঈন খানকে দেখতে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই : স্পিকার সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় নিহত ১, আহত ৮ সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন, দুর্নীতিবাজরা নেতা: স্পিকার লোহাগড়ায় পূজা মন্দির পরিদর্শন করলেন নড়াইলের  জেলা প্রশাসক ড.মোহাম্মদ আব্দুল ছালাম মাগুরায় বাস কাউন্টারে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশের অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির মাদকবিরোধী অভিযান

বঙ্গবন্ধু স্মরণে বরণে’ গ্রন্থের মোড়ক উন্মোচন

সংগ্রাম প্রতিদিন ডেস্কঃ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে ‘বঙ্গবন্ধু স্মরণে বরণে’ প্রবন্ধ সংকলনের মোড়ক উন্মোচন করেন।
মেধা বিকাশ কেন্দ্র এক্সপার্টস একাডেমির প্রতিষ্ঠাতা ও সফল উদ্যোক্তা হাসান রহমান সম্পাদিত এ গ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশের যে ৯ দশমিক ৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল, তা আজও আমরা ছুঁতে পারিনি।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠির উদ্ধৃতি দিয়ে ড. হাছান বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর সামনে অগ্রগতির উদাহরণ।

এসময় এদিনের আলোচ্য গ্রন্থটির প্রশংসা করে তথ্যমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য উন্নত রাষ্ট্র গড়ার পাশাপাশি একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা। শুধু বস্তুগত উন্নয়নই যথেষ্ট নয়, সার্বিক উন্নয়নের জন্য এর সাথে জাতির আত্মিক উন্নয়ন আবশ্যক।

তরুণ উদ্যোক্তা হাসান রহমান সম্পাদিত এ গ্রন্থের প্রকাশনা উৎসবে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..