রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় পাচারকালে ৪০ বস্তা সারসহ গাড়ি আটক ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করলেন কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার ‎ফটিকছড়ির সুন্দরপূরে  গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামীর বিরুদ্ধে মামলা! আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র রাউজান-রাঙ্গুনিয়া-ফটিকছড়ি সন্ত্রাসমুক্ত করতে পুলিশের প্রযুক্তিনির্ভর মহাপরিকল্পনা! কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলামের মতবিনিময় স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ খোকসায় কোনো অপরাধীকে ছাড় নয়: ওসি জাকির হোসেনের কঠোর হুঁশিয়ারি জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা

সয়াবিনের বেশি দাম পাওয়ার লোভে ৫১২ লিটার তেল সহ সাবেক সরকারি কর্মকর্তা আটক।

সংগ্রাম প্রতিদিন ডেস্ক ঃ
  • আপলোডের সময় : শনিবার, ১২ মার্চ, ২০২২

বাড়তি দাম পাওয়ার লোভে ৫১২ লিটার সয়াবিন তেল জমিয়ে ধরা খেলে সাবেক সরকারি কর্মকর্তা
রমজান মাসে ভোজ্য তেলের বাড়তি দাম পাওয়ার লোভে ৫১২ লিটার সয়াবিন তেল মজুদ করেছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. লায়েকুজ্জামান। কিন্তু শেষ রক্ষা হয়নি তার।

গতকাল শুক্রবার রাতে পুলিশ রাজধানীর মোহাম্মদপুরে লায়েকুজ্জামানের নিজ ও শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে এসব তেল জব্দ করেছে। পরে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে পুলিশ।

লায়েকুজ্জামানকে শুক্রবার রাতে তেলসহ আটকের পর শনিবার পুলিশের তেজগাঁও বিভাগের ডিসির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ।

তেজগাঁও বিভাগের ডিসি বিপ্লব কুমার জানান, লায়েকুজ্জামান বৈধ কোনো ডিলার নন, তিনি ভোজ্য তেলের ব্যবসায়ীও নন। শুধু রমজানে বেশি লাভের আশায় ব্যক্তিগতভাবে ৬ দিন ধরে বিভিন্ন জায়গা থেকে এই ভোজ্য তেল সংগ্রহ করেন।

ডিসি বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক এই কর্মকর্তা লালমাটিয়ার একটি ফ্ল্যাটে থাকেন। এর পাশেই তার শ্বশুরের বাসাটিও তিনি দেখাশোনা করেন। সেই বাসাতেই তিনি বিভিন্ন সময়ে সংগ্রহ করা তেল মজুদ করেন।

ডিসি বিপ্লব আরও বলেন, লায়েকুজ্জামান জানিয়েছেন, বর্তমানে ভোজ্য তেলের বাড়তি দামের বিষয়টি মাথায় রেখে রমজানে আরও দাম বাড়বে, সে চিন্তা করে অতিরিক্ত লাভের আশায় এত তেল মজুদ করেন তিনি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..