মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার  ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না : রাষ্ট্রপতি মেহেরপাড়ায় চেয়ারম্যান প্রার্থী রশিদ মিয়ার প্রথম পথসভা লোহাগড়ায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় পাচারকালে ৪০ বস্তা সারসহ গাড়ি আটক ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করলেন কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার ‎ফটিকছড়ির সুন্দরপূরে  গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামীর বিরুদ্ধে মামলা! আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র রাউজান-রাঙ্গুনিয়া-ফটিকছড়ি সন্ত্রাসমুক্ত করতে পুলিশের প্রযুক্তিনির্ভর মহাপরিকল্পনা! কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলামের মতবিনিময়

নড়াইলে বিলের জলাবদ্ধতার কারণে কৃষক ক্ষতিগ্রস্ত পানি নিরসনের দাবিতে মানববন্ধন

মোঃ নয়ন শেখ, স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২

নড়াইল লোহাগড়া উপজেলার বাগডাঙ্গা সারোল তালবাড়িয়া ও উলার বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার( ১৯ শে ফেব্রুয়ারি) সকাল ৯ টার সময় ৬০০ লোকের উপস্থিতিতে জলাবদ্ধ বিলের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধনে বক্তব্য দেন-দিঘলিয়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার খোকন শেখ, ভূক্তভোগী সাবেক মেম্বার আলম শেখ, ইসলাম শেখ, শাহিন শেখ, মনা মিয়া, আজিবর, ভুলু মন্ডল সহ আরো অনেকে।

ভূক্তভোগীরা বলেন, নড়াইলের বাগডাঙ্গা সারোল এলাকায় প্রায় ১০০০ মিটার খাল খননের অভাবে এ এলাকার প্রায় ১০০০’ একর জমিতে পার্শ্ববর্তী এলাকায় ঘের কাটার করনে আজ ৫ বছর যাবত জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ কারণে বোরো ধানসহ রবি শষ্য আবাদ করা যাচ্ছে না। এলাকার প্রায় ৬০০ পরিবার ক্ষতির মুখে পড়েছে। তাদের দাবি, মাত্র ১০০০ মিটার খাল খনন করে বাগডাঙ্গা এলাকার বিলের জলাবদ্ধতা দুর করা হোক। এতে কৃষক বাঁচবে, ফসল উৎপাদন বাড়বে।
মেম্বার আলম শেখ বলেন, মাত্র ১০০০ মিটার খাল খনন করলেে এলাকার মানুষের উপকার হবে, এলাকার কৃষক আগের মত আবার জমিতে ফষল ফলাতে পারবে, সংশ্লিষ্ট কতৃপক্ষর কাছে কৃষকের দাবি, জরুরিভাবে খাল খনন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হোক। অবৈধ ও অপরিকল্পিত ভাবে ঘের খনন করার কারণে বাগডাঙ্গা সরলের বিলের জলাবদ্ধতা কিছুতেই দুর হচ্ছে না। ফলে কৃষকেরা চরম ক্ষতির মুখে পড়েছেন। আমাদের জোর দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিবেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..