মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার  ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না : রাষ্ট্রপতি মেহেরপাড়ায় চেয়ারম্যান প্রার্থী রশিদ মিয়ার প্রথম পথসভা লোহাগড়ায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় পাচারকালে ৪০ বস্তা সারসহ গাড়ি আটক ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করলেন কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার ‎ফটিকছড়ির সুন্দরপূরে  গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামীর বিরুদ্ধে মামলা! আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র রাউজান-রাঙ্গুনিয়া-ফটিকছড়ি সন্ত্রাসমুক্ত করতে পুলিশের প্রযুক্তিনির্ভর মহাপরিকল্পনা! কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলামের মতবিনিময়

টাঙ্গাইল মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে অগ্নিকাণ্ড, দগ্ধ ৩,

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১

শনিবার (২৫ ডিসেম্বর) উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রাকে আগুন লেগে তিনজন দগ্ধ হন। এদিকে, আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- পঞ্চগড় জেলার বানগুর এলাকার শহিদুল ইসলামের ছেলে আপন, একই জেলার ফুলতলার বাসিন্দা বাবু এবং অজ্ঞাত আরও একজন।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপপরিচালক রেজাউল করিম জানান, সকালে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিমেন্ট ভর্তি ট্রাকে আগুন লাগলে ট্রাকে থাকা তিনজন আগুনে ঝলসে যান। পরে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি জানান, আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। একজনের অবস্থা আশংকাজনক। এসময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত ট্রাক দু’টি সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..