বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
কুষ্টিয়ায় মূলতবী মামলার অগ্রগতি পর্যালোচনায় পুলিশ সুপারের বিশেষ সভা নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার  ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না : রাষ্ট্রপতি মেহেরপাড়ায় চেয়ারম্যান প্রার্থী রশিদ মিয়ার প্রথম পথসভা লোহাগড়ায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় পাচারকালে ৪০ বস্তা সারসহ গাড়ি আটক ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করলেন কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার ‎ফটিকছড়ির সুন্দরপূরে  গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামীর বিরুদ্ধে মামলা! আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র রাউজান-রাঙ্গুনিয়া-ফটিকছড়ি সন্ত্রাসমুক্ত করতে পুলিশের প্রযুক্তিনির্ভর মহাপরিকল্পনা!

নড়াইল জেলা পুলিশের আয়োজনে সাপ্তাহিক মাস্টার প্যারেডে সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন করলেন পুলিশ সুপার।

শরিফুজ্জামান, নড়াইল
  • আপলোডের সময় : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

নড়াইল আজ(২৬সেপ্টেম্বর) সকাল ০৮ ঘটিকায় নড়াইল জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার জনাব প্রবীর কুমার রায়, পিপিএম (বার)।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার্স) জনাব এস এম কামরুজ্জামান পিপিএম সহ সকল থানার অফিসার ইনচার্জ এবং নড়াইল জেলা পুলিশের সকল ইউনিটের অফিসার ও ফোর্স।

পুলিশ সুপার মহোদয় প্যারেড পরিদর্শন শেষে সকল পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তার বক্তব্যে বলেন, জনগণের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করতে হবে এবং ডিউটির সময় জনগণের সঙ্গে কোন প্রকার খারাপ ব্যবহার করা যাবে না। যদি কেউ খারাপ ব্যবহার করে তাহলে তাৎক্ষণিকভাবে ভিডিও করার নির্দেশনা প্রদান করেন।
তিনি আরো বলেন, আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে অবৈধ হাতিয়ার উদ্ধারের চেষ্টা অব্যাহত রাখতে হবে।
সরকারি ডিউটি পালন শেষে নিজেদের ফ্যামিলির খোঁজ খবর নিতে হবে, প্রয়োজন হলে ছুটেতে গিয়ে ফ্যামিলির সঙ্গে সময় দিয়ে আসবে। কোন পুলিশ সদস্য ড্রাইভিং লাইসেন্স এবং হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাতে পারবে না। হেলমেট ছাড়া গাড়ি চালালে দুর্ঘটনা হলে আপনার ফ্যামিলি নিঃস্ব হয়ে যাবে। তাই সবাইকে হেলমেট পরিধান করে মোটরসাইকেল চালানোর নির্দেশনা প্রদান করেন।

মাস্টার প্যারেডে পুলিশ সদস্যদের ডিসিপ্লিন, ড্রেসআপ, টার্নআউট মানসম্মত হয়েছে উল্লেখ করে পুলিশ সুপার মহোদয় সন্তোষ প্রকাশ করেন। আগামীতে এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন এবং ভালো কাজের জন্য বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সদের পুরস্কৃত করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..