রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় পাচারকালে ৪০ বস্তা সারসহ গাড়ি আটক ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করলেন কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার ‎ফটিকছড়ির সুন্দরপূরে  গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামীর বিরুদ্ধে মামলা! আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র রাউজান-রাঙ্গুনিয়া-ফটিকছড়ি সন্ত্রাসমুক্ত করতে পুলিশের প্রযুক্তিনির্ভর মহাপরিকল্পনা! কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলামের মতবিনিময় স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ খোকসায় কোনো অপরাধীকে ছাড় নয়: ওসি জাকির হোসেনের কঠোর হুঁশিয়ারি জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা

ভারতের আদালতকক্ষে এলোপাতাড়ি গুলির ঘটনায় ৩ জনের মৃত্যু।

সংগ্রাম প্রতিদিন ডেস্কঃ
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১

ভারতের রাজধানী দিল্লির আদালতকক্ষে এলোপাতাড়ি গুলির ঘটনায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার উত্তর দিল্লির রোহিণীতে আদালতকক্ষে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

খবরে বলা হয়, লড়াইয়ে দিল্লির কুখ্যাত সন্ত্রাসী জিতেন্দ্র গোগীর মৃত্যু হয়েছে। বেশ কিছু সন্ত্রাসী আইনজীবীদের পোশাক পরে আদালতকক্ষে প্রবেশ করেছিল।

সন্ত্রাসী গোগীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

গত এপ্রিলে তাকে গ্রেফতার করে দিল্লি পুলিশের বিশেষ বিভাগ।

এক মামলায় আদালতে আনা হয়েছিল গোগীকে। তখনই বিরোধী গ্রুপের সন্ত্রাসীরা তার ওপর গুলি চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশের সন্দেহ, গোগীর ওপর হামলার ঘটনায় ‘টিল্লু’ গ্রুপের সন্ত্রাসীরা জড়িত। সন্ত্রাসীরা যখন গুলি চালায় সেসময় পাল্টা গুলি চালিয়েছে পুলিশও। এতে সন্ত্রাসীদের দুজনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রোহিণীর ডেপুটি পুলিশ কমিশনার প্রণব তয়াল বলেন, আইনজীবীর পোশাক পরে বন্দুকধারীরা আদালতের মধ্যেই গোগীর ওপর গুলি চালায়। তার পর পুলিশও পাল্টা গুলি চালিয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..