রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় পাচারকালে ৪০ বস্তা সারসহ গাড়ি আটক ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করলেন কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার ‎ফটিকছড়ির সুন্দরপূরে  গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামীর বিরুদ্ধে মামলা! আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র রাউজান-রাঙ্গুনিয়া-ফটিকছড়ি সন্ত্রাসমুক্ত করতে পুলিশের প্রযুক্তিনির্ভর মহাপরিকল্পনা! কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলামের মতবিনিময় স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ খোকসায় কোনো অপরাধীকে ছাড় নয়: ওসি জাকির হোসেনের কঠোর হুঁশিয়ারি জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত।

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত। ২৭আগস্ট, ২০২১,
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। উপজেলার বাঘাবাড়ী বিন্নাদারি নামক স্থানে নগরবাড়ী-বগুড়া মহাসড়কে আজ শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন—পাবনার বেড়া উপজেলার চরনাকালিয়া গ্রামের আবু সোমা প্রমাণিকের ছেলে আলামিন হোসেন (৪২) ও নাকালিয়া গ্রামের রফিক প্রামাণিকের ছেলে গোলাম মোস্তফা (৪৫)।

শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মঞ্জুরুল হক ও শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) রঞ্জু জানান, আজ সকাল ১০টার দিকে আলামিন ও গোলাম মোস্তফা সিরাজগঞ্জের বাঘাবাড়ি থেকে পাবনার বেড়া উপজেলায় যাচ্ছিলেন। তাঁরা বাঘাবাড়ী বিন্নাদারি নামক স্থানে পৌঁছালে পেছন থেকে একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী আলামিন হোসেনের মৃত্যু হয়। এ সময় আহত হন গোলাম মোস্তফা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যেরা ঘটনাস্থলে পৌঁছে আহত গোলাম মোস্তফাকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এরই মধ্যে দুজনের মরদেহ পাবনা মাধপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..