রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে আলোচনায় স্পিকার, যা জানালেন সালাহউদ্দিন আহমদ মিথ্যাচারে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী দৌলতপুরে মা ইলিশ রক্ষায় অভিযান, জব্দ ১৬ কেজি ইলিশ সৌদি আরবে হামলার জেরে রিয়াদ-দাম্মাম রুটে ফের ফ্লাইট স্থগিত চাঁদাবাজির অভিযোগে আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন গ্রেফতার হাসপাতালে ভর্তি মঈন খানকে দেখতে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই : স্পিকার সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় নিহত ১, আহত ৮ সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন, দুর্নীতিবাজরা নেতা: স্পিকার

পরীমনির আরও পাঁচদিনের রিমান্ড চেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সংগ্রাম প্রতিদিন ডেস্ক ঃ
  • আপলোডের সময় : বুধবার, ১৮ আগস্ট, ২০২১

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে বনানী থানার মাদক মামলায় আদালতে আরও পাঁচদিনের রিমান্ড চেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার মামলার তদন্ত কর্মকর্তা পাঁচদিনের রিমান্ডের আবেদন করেন।ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত বৃহস্পতিবার রিমান্ড ও জামিন শুনানির দিন ধার্য করেন।

এর আগে গত সোমবার একই আদালতে পরীমনির আইনজীবী মজিবুর রহমান জামিন আবেদন করেন।

পরে আদালত আজ বুধবার জামিন শুনানির দিন ধার্য করেন।

গত ৪ আগস্ট বিপুল মাদকসহ বনানীর বাসা থেকে পরীমনিকে গ্রেফতার করে র‌্যাব। ৫ আগস্ট চারদিন এবং ১০ আগস্ট পরীমনির দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হলে নায়িকাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..