শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর আজ চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’, ঢাকার ৯টি রুটে মিলবে সেবা

লোহাগড়ায় উলামা ও ইমাম পরিষদের দোয়া মাহফিল অনুষ্ঠিত।

শরিফুজ্জামান নড়াইলঃ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

নড়াইলের লোহাগড়ায় উলামা ও ইমাম পরিষদের উদ্যোগে মহামারি করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে দেশ বাসীর  জন্য কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উলামা ও ইমাম পরিষদ লোহাগড়া উপজেলা শাখার আয়োজনে সোমবার সকাল ১০ টায় স্থানীয় মিলু শরীফ কমিউনিটি সেন্টারের কনফারেন্স রুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

লোহাগড়া উপজেলা উলামা ও ইমাম পরিষদের সভাপতি মাওলানা সাফায়েত হুসাইন এর সভাপতিত্বে ও মাওলানা তাওহিদুর রহমান এর সঞ্চালনায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, ইতনা মাদ্রাসার মোহ তামিম মাওলানা মোহাম্মদ আবদুল হান্নান, কোটাকোল ইউপি সদস্য মাওলানা সিরাজুল ইসলাম, শামুকখোলা কওমি মাদ্রাসার মোহ তমিম মোঃ আব্দুল হালিম, মুফতি শফিকুল ইসলাম, হুসাইন আহম্মেদ,  মাওলানা আশরাফ আলী, আরিফুজ্জামান হিলালি, ইতনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ সিহানুক  রহমান  প্রমুখ। বক্তারা বলেন, কুরআন ও সুন্নার আলোকে জীবন যাপন করলে মহামারী  করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়া সম্ভব। সেই সাথে নিয়মিত মাস্ক পরা, হ্যান্ড স্যানিটাইজ ও স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দুরত্ব মেনে চলার আহ্বান জানান সকলকে। বক্তারা আফগান ইস্যুতে মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতি খেয়াল রাখার জন্য সকলকে আহ্বান জানান।  মোনাজাতের মধ্যে দিয়ে দোয়া মাহফিল শেষ হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..