মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার  ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না : রাষ্ট্রপতি মেহেরপাড়ায় চেয়ারম্যান প্রার্থী রশিদ মিয়ার প্রথম পথসভা লোহাগড়ায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় পাচারকালে ৪০ বস্তা সারসহ গাড়ি আটক ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করলেন কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার ‎ফটিকছড়ির সুন্দরপূরে  গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামীর বিরুদ্ধে মামলা! আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র রাউজান-রাঙ্গুনিয়া-ফটিকছড়ি সন্ত্রাসমুক্ত করতে পুলিশের প্রযুক্তিনির্ভর মহাপরিকল্পনা! কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলামের মতবিনিময়

নড়াইল ক্রীড়া সংস্থার দিনব্যাপী ত্রাণ বিতরণ কর্মসূচি উদ্বোধ

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে নড়াইল জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তিন দিনব্যাপী (১৩-১৫ আগস্ট) ত্রাণ বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৩ আগস্ট) সকালে শহরের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামের হলরুমে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, সহ-সভাপতি ইউসুফ আলী, সহকারী সাধারণ সম্পাদক কৃষ্ণপদ দাশ, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও সাবেক শাহাবাদ ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান বাচ্চু, জেলা স্কাউটস’র সাধারণ সম্পাদক হায়াতুজ্জামান, নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নিলয় রায় বাঁধন, সাবেক ছাত্রনেতা ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থা’র দুর্যোগ মোকাবিলা প্রস্তত কমিটির সেচ্ছাসেবী টিমের প্রধান সমন্বয়ক রামীম রহমানসহ আরো অনেকেই।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু জানান, বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে তাঁর নিজস্ব অর্থায়নে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ৪০০ পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হবে। জেলার সাবেক ও বর্তমান অসচ্ছল খেলোয়াড়দের পরিবারসহ দুস্থ, অসহায় ও হতদরিদ্ররা এ সহায়তা পাবে। এসময় জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জেলা স্কাউট ইউনিটকে দুই হাজার মাস্ক প্রদান করা হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..