শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা কবরস্থানকে শ্মশান দাবির প্রতিবাদে লোহাগাড়ায় সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ ঐতিহ্য ও সংস্কৃতির আবহে বকশীগঞ্জে গারোদের ওয়ানগালা দেশ ছাড়লেও আওয়ামী লীগের রক্ততৃষ্ণা কমেনি: নড়াইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী কুষ্টিয়ায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সাত থানায় জেলা পুলিশের বিশেষ মহড়া; নেতৃত্বে পুলিশ সুপার এসআরবি ও বিজিবির ডিজিদের নিয়ে গোপালগঞ্জে আইজিপি খোকসায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই সদস্যসহ গ্রেপ্তার ৪

মুক্তিযুদ্ধের গৌরব খাটো করা যাবে না: তারেক রহমান

বিশেষ প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেছেন, আলোচনা-সমালোচনা ও গবেষণার নামে মুক্তিযুদ্ধের গৌরব খাটো করা যাবে না।
শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এ সভায় তিনি বলেন, অতীত ভুলে গেলে চলবে না, আবার অতীত নিয়ে অতিরিক্ত চর্চাও ভবিষ্যতের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।
তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসে জিয়াউর রহমান একটি অনিবার্য নাম। প্রজন্মের পর প্রজন্ম স্বাধীনতার গৌরবগাঁথা নিয়ে আলোচনা ও গবেষণা চলবে, তবে সেই আলোচনায় এমন কিছু বলা উচিত নয়, যা স্বাধীনতার মূল ইতিহাসকে খাটো করে।
তারেক রহমান বলেন, অতীত নিয়ে পড়ে থাকলে এক চোখ অন্ধ হয়ে যায়, আর অতীত ভুলে গেলে দুই চোখই অন্ধ হয়ে যায়। গত ১৭ বছরে অতীত নিয়ে অতিরিক্ত নাড়াচাড়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি, যার ফলে দেশের মূল ইতিহাস আড়াল হয়ে গেছে।
তিনি আরও বলেন, দেশের সম্পদ সীমিত হলেও মানুষের আকাঙ্ক্ষা সীমাহীন। তবে সবাই একসঙ্গে কাজ করলে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব।
এর আগে বিকেল ৩টায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। দোয়া পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা নেসারুল হক।
সভায় বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমদ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..