মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ শিল্পকলা একাডেমির সামনে থেকে আয়াসসহ আটক ৪ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতুল হত্যা মামলায় চট্টগ্রাম থেকে সুমন আটক নড়াইলে ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি আটক  জবির দ্বিতীয় সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু, অংশ নিতে পারবেন যেসব গ্র্যাজুয়েট খোকসায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৪ শেখ হাসিনাকে নিয়ে ওসি রাকিবুলের ভাইরাল অডিও নিয়ে যা জানাল ডিবি গ্যাস-তেল-বিদ্যুতের কৃত্রিম সংকট তৈরি করছে বর্তমান সরকার -আল্লামা মামুনুল হক

স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
Oplus_16908288

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান। পরে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
এ সময় বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে এবং বিউগলে করুণ সুর বাজানো হয়।
অনুষ্ঠানে প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধান, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, কূটনীতিক, রাজনৈতিক নেতাসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে দলীয় প্রধান হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন এবং বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এ সময় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদের পক্ষ থেকেও পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়।
এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান স্মৃতিসৌধে উপস্থিত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..