রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

মিজানুর রহমান জেলা প্রতিনিধি টাঙ্গাইল
  • আপলোডের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার— সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত হয়েছে।
রোববার (৮ মার্চ) সকাল ১১টায় মির্জাপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার তত্ত্বাবধানে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৭ আসনের তৃতীয়বারের মতো নির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া ইয়াসমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শুভাশিষ কর্মকার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কনীকা মল্লিক (অ. দা.), উপজেলা মৎস্য কর্মকর্তা ছারহা নাহিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রথমে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা মিলনায়তনে নারী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা ছাড়া সমাজ ও দেশের উন্নয়ন সম্ভব নয়। একজন নারী কারো কাছে মা, কারো কাছে স্ত্রী, কারো কাছে বোন কিংবা মেয়ে— সমাজের প্রতিটি স্তরেই নারীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী; তাদের পিছিয়ে রেখে কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন করা সম্ভব নয়।
বক্তারা আরও বলেন, নারীর প্রতি সহিংসতা নয়, বরং সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব গড়ে তুলতে হবে। নারীদের শিক্ষিত ও দক্ষ মানবসম্পদে পরিণত করতে পারলে তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। এজন্য পুরুষশাসিত সমাজে নারীর প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।
এ সময় বক্তারা কবি কাজী নজরুল ইসলামের কবিতার পংক্তি উদ্ধৃত করে বলেন,
“পৃথিবীতে যা কিছু মহান, চির কল্যাণকর—
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।”
নারীর নিরাপদ চলাচল ও কর্মপরিবেশ নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করে বক্তারা বলেন, নারী ও পুরুষ একে অপরের পরিপূরক; সম্মিলিত প্রচেষ্টায়ই একটি সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..