রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ মহড়া অনুষ্ঠিত

মো:মিজানুর রহমান জেলা প্রতিনিধি টাঙ্গাইল 
  • আপলোডের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল ৭ মির্জাপুর আসনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সহকারি রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া ইয়াসমিন-এর নেতৃত্বে এই মহড়া অনুষ্ঠিত হয়।

 বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে মেজর হাফেজ আল জহের,নায়েক সুবেদার ওহাব আলী (বিজিবি), মো:আনোয়ার হোসেন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (র‍্যাব),এএসপি আদনান হোসেন (বাংলাদেশ পুলিশ), মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন নিজ নিজ বাহিনীর সদস্যদের নিয়ে  মহড়ায় অংশগ্রহণ করেন।

যৌথ বাহিনীর মহড়াটি মির্জাপুর উপজেলা চত্বর হতে শুরু হয়ে ঢাকা টাঙ্গাইল হাইওয়ে ধরে জামুর্কী পর্যন্ত পৌঁছায়। সেখান থেকে গোড়াই পর্যন্ত গিয়ে পুনরায় মির্জাপুর উপজেলা চত্বরে এসে শেষ হয়।

মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব,পুলিশ বাহিনী সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুসজ্জিত গাড়ি বহর অংশগ্রহণ করে।

আসন্ন ১২ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতির কোন প্রকার ব্যাপ্তয় যেন না ঘটে, যেকোনো অরাজক পরিস্থিতি কঠোর হস্তে দমন করা হবে, জনগণের মাঝে এই মেসেজ পৌঁছে দেয়ার লক্ষ্যেই এই মহড়া অনুষ্ঠিত হয়। ভোটাররা যাতে করে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দমতো প্রার্থীকে নির্বিঘ্নে ভোট  প্রদান করতে পারে সেই লক্ষ্যে সেনাবাহিনী সহ র‍্যাব, বিজিবি,

পুলিশ বাহিনী, আনসার বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থার বিপুল পরিমাণ সদস্য মাঠে থাকবে বলে জানা গেছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..