বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
কুষ্টিয়ায় মূলতবী মামলার অগ্রগতি পর্যালোচনায় পুলিশ সুপারের বিশেষ সভা নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার  ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না : রাষ্ট্রপতি মেহেরপাড়ায় চেয়ারম্যান প্রার্থী রশিদ মিয়ার প্রথম পথসভা লোহাগড়ায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় পাচারকালে ৪০ বস্তা সারসহ গাড়ি আটক ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করলেন কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার ‎ফটিকছড়ির সুন্দরপূরে  গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামীর বিরুদ্ধে মামলা! আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র রাউজান-রাঙ্গুনিয়া-ফটিকছড়ি সন্ত্রাসমুক্ত করতে পুলিশের প্রযুক্তিনির্ভর মহাপরিকল্পনা!

সিলেটের ঘর ভাঙ্গার ভিডিও ভাইরাল থানায় মামলা।আটক ৬,

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১

সিলেটের কানাইঘাটে দা, বাঁশ দিয়ে ঘর ভাঙ্গার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটেছে সিলেটের কানাইঘাট।

হামলার প্রতিপক্ষের পুরুষ ও মহিলারা ঘর,দরজা ভেঙ্গে দিয়েছেন। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বিকেলে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শনিবার সকাল থেকে একটি ভাইরাল হতে থাকে।

এ ঘটনায় গত ৯/৭/২১ইং তারিখে শনিবার সকালে কানাইঘাট থানায় মামলা দায়ের করেছেন কানাইঘাটের লক্ষীপাশা পূর্ব ইউনিয়নের কাড়াবাল্লা গ্রামে মইনুদ্দিন লুকু। জানা যায়, কাড়াবাল্লা গ্রামের মইনুদ্দিন লুকু ও সালেহা বেগম সম্পর্কে তারা চাচাতো ভাই বোন।

দীর্ঘদিন থেকে তাদের মধ্যে জায়গা,সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছি। বিরোধ পূর্ণ জায়গায় একটি টিনের ঘর নির্মাণ করেন মইনুদ্দিন লুকু। প্রতিপক্ষ সালেহা বেগম ও সন্তানেরা ওই টিনের ঘরই ভেঙ্গে ফেলেন।

ভিডিওতে দেখা যায়, সালেহা বেগম ও তার ছেলে,মেয়েরা মিলে দা, বাঁশ দিয়ে টিনের ঘরে ভাঙচুর করে। এসময় ওই জায়গার বিভিন্ন ধরনের গাছ,পালা কেটে ফেলেন তারা। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম জানান, এ ঘটনায় মইনুদ্দিন লুকু বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং- ১১।

মামলার আসামীদের ধরতে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এবং আসামীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..