রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

পাথরঘাটায় কন্যা ধর্ষ/ণের অভিযোগে পিতা গ্রে/প্তার

পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা
  • আপলোডের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

বরগুনার পাথরঘাটায় এক মর্মান্তিক ঘটনায় নিজ জন্মদাতা পিতার হাতে নবম শ্রেণির এক কিশোরী (১৫) ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত পিতা নাসির উদ্দিন চৌকিদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার কাকচিড়া ইউনিয়নের ওই কিশোরী দীর্ঘদিন ধরে তার পিতার নির্যাতনের শিকার হচ্ছিল। এজাহার সূত্রে জানা গেছে, গত ৯ ও ১৩ জানুয়ারি নিজ ঘরেই তাকে ধর্ষণ করা হয়। ঘটনার পর বিষয়টি গোপন রাখতে এবং অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধে অভিযুক্ত তাকে জোরপূর্বক জন্মনিয়ন্ত্রণ বড়ি সেবন করান।
ভিকটিমের মা অন্যত্র থাকায় মেয়েটি পিতা ও সৎ মায়ের সঙ্গে বসবাস করছিল। ঘটনার সময় সৎ মা বাড়িতে ছিলেন না। বাড়িতে বৃদ্ধ দাদি থাকলেও অভিযুক্ত সুযোগ বুঝে এই অপরাধ সংঘটিত করেন।
আজ ৪ ফেব্রুয়ারি (বুধবার) নির্যাতিতা সাহস করে পাথরঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
পাথরঘাটা থানার কর্মকর্তা জানান, অভিযুক্ত বর্তমানে থানা হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ভিকটিমের জবানবন্দি গ্রহণ ও ডাক্তারি পরীক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ঘটনাটি এলাকায় তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে। স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..