রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
শাহজাদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত।। মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে আলোচনায় স্পিকার, যা জানালেন সালাহউদ্দিন আহমদ মিথ্যাচারে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী দৌলতপুরে মা ইলিশ রক্ষায় অভিযান, জব্দ ১৬ কেজি ইলিশ সৌদি আরবে হামলার জেরে রিয়াদ-দাম্মাম রুটে ফের ফ্লাইট স্থগিত চাঁদাবাজির অভিযোগে আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন গ্রেফতার হাসপাতালে ভর্তি মঈন খানকে দেখতে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই : স্পিকার সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় নিহত ১, আহত ৮

টাঙ্গাইলের মির্জাপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে অর্থদণ্ড জরিমানা

মো: মিজানুর রহমান জেলা প্রতিনিধি টাঙ্গাইল
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরে কাঁচা বাজার রোডে অবস্থিত ২ জন খুচরা গ্যাস সিলিন্ডার বিক্রেতার নিকট থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল১১টায় মির্জাপুর সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেসার্স আল- আমিন এক্সপ্রেস এন্ড সেনেটারী- এর স্বত্বাধিকারী মো: মাসুদুজ্জামান (বাদল) এবং আল-আমিন সেনেটারী স্বত্বাধিকারী এরশাদুজ্জামান (মিনজু) নামে আপন দুই ভাই উভয়কে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তাদের মালিকানাধীন দুটি গ্যাস সিলিন্ডারের দোকানে কোন মূল্য তালিকা না থাকায় এ জরিমানা করা হয়।

জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালত পরিচলনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারেক আজিজ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..