মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ শিল্পকলা একাডেমির সামনে থেকে আয়াসসহ আটক ৪ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতুল হত্যা মামলায় চট্টগ্রাম থেকে সুমন আটক নড়াইলে ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি আটক  জবির দ্বিতীয় সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু, অংশ নিতে পারবেন যেসব গ্র্যাজুয়েট খোকসায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৪ শেখ হাসিনাকে নিয়ে ওসি রাকিবুলের ভাইরাল অডিও নিয়ে যা জানাল ডিবি

ঢাকা-১৮ আসনে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনির মনোনয়ন বাতিল

বিশেষ প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ঢাকা-১৮ আসনে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) বিকেলে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা মহানগরীর আওতাধীন আসনগুলোর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এ সিদ্ধান্ত নেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় এক শতাংশ স্থানীয় ভোটারের স্বাক্ষরের সত্যতা যাচাই করতে গিয়ে ১০ জনের মধ্যে দুইজন ভোটারকে পাওয়া যায়নি। এই কারণেই তার মনোনয়ন বাতিল করা হয়েছে।
মনোনয়ন বাতিলের প্রতিক্রিয়ায় মহিউদ্দিন রনি বলেন, “ফ্যাসিস্ট পালিয়ে গেলেও তার দোসররা প্রতিটি বিভাগেই লুকিয়ে আছে। তাদের কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে।”
তিনি আরও জানান, এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আপিল করবেন এবং আপিল কার্যক্রম ইতোমধ্যেই শুরু করেছেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..