শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
দৌলতপুরে মা ইলিশ রক্ষায় অভিযান, জব্দ ১৬ কেজি ইলিশ সৌদি আরবে হামলার জেরে রিয়াদ-দাম্মাম রুটে ফের ফ্লাইট স্থগিত চাঁদাবাজির অভিযোগে আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন গ্রেফতার হাসপাতালে ভর্তি মঈন খানকে দেখতে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই : স্পিকার সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় নিহত ১, আহত ৮ সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন, দুর্নীতিবাজরা নেতা: স্পিকার লোহাগড়ায় পূজা মন্দির পরিদর্শন করলেন নড়াইলের  জেলা প্রশাসক ড.মোহাম্মদ আব্দুল ছালাম মাগুরায় বাস কাউন্টারে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশের অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির মাদকবিরোধী অভিযান

বোরহানউদ্দিনে ট্রাক–সিএনজি সংঘর্ষে নারীসহ ৩ জন নি’হত, আ’হত ৪

ভোলা প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার মানিকারহাট বাজার সংলগ্ন ভোলা–চরফ্যাশন সড়কের মাদ্রাসার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—লালমোহন উপজেলার ভেদুনিয়া গ্রামের আবু তাহেরের ছেলে মো. মিজান (৩৪), একই উপজেলার আজমেরি আরমিন (২২) এবং রিয়াজ উদ্দিন (৩৭)। রিয়াজ উদ্দিনের ঠিকানা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, লালমোহন থেকে যাত্রী নিয়ে ভোলা সদরগামী একটি সিএনজিচালিত অটোরিকশা মানিকারহাট বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজমেরি আরমিনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..